ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
প্রতিশ্রুতি অনেকেই দেন, কিন্তু পরিবর্তন কেবল তারাই আনতে পারেন যাদের কাজ করার প্রকৃত সক্ষমতা রয়েছে। রাজনৈতিক বাস্তবতা বিবেচনায়, ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিই এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন। বর্তমান প্রেক্ষাপট ও জাতীয় রাজনীতির গতিধারা বিশ্লেষণ করলে দেখা যায়, আগামীতে বিএনপি-র সরকার গঠনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন ও আধুনিকায়নের স্বার্থে আমাদের এমন একজনকে বেছে নিতে হবে, যিনি একইসঙ্গে অভিজ্ঞ এবং প্রভাবশালী। জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির বিজ্ঞ ও দূরদর্শী জননেতা। দুই মেয়াদে সফলতার সাথে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে অন্যদের চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার প্রকৃত উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে আসুন আমরা সঠিক সিদ্ধান্ত নিই। আমাদের প্রিয় এলাকা লক্ষ্মীপুর-৪ অর্থাৎ রামগতি ও কমলনগরকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান-কে জয়যুক্ত করি।